সংস্কার কমিশনে বিএনপি কী মতামত দিয়েছে

সংস্কার কমিশনে বিএনপি কী মতামত দিয়েছে, সেটা একটু দেখলাম:
#কমিশন বলছে,
ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এইসব রাষ্ট্র বা সংবিধানের মূলনীতিতে থাকবে না ।
বিএনপি বলছে, থাকবে সব আগের মতোই ।
#কমিশন বলছে,
প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না ।
বিএনপি বলছে, পারবেন আগের মতোই ।
#কমিশন বলেছ,
প্রধানমন্ত্রী হতে হলে তাকে সংসদের নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন লাগবে ।
বিএনপি বলছে, না, প্রধানমন্ত্রী নির্বাচনের কিছু নাই। আগের মতোই নিজেরা ঠিক করবে ।
#কমিশন বলছে,
সংবিধান সংশোধন করতে হলে সংসদের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন এবং
গণভোট লাগবে ।
বিএনপি বলছে, না, গণভোট দরকার নাই ।
#কমিশন বলছে,
প্রধানমন্ত্রী আস্থা ভোটে হেরে গেলে সংসদের নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠন করতে পারবেন, যদি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন তার থাকে। সংসদ ভাঙার দরকার নাই ।
বিএনপি বলছে, না, প্রধানমন্ত্রী তখন আগের মতোই ‘সংসদ ভাঙ্গিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শদান করিবেন এবং‘… রাষ্ট্রপতি তার পরামর্শে ‘সংসদ ভাঙ্গিয়া দিবেন ।’
#কমিশন বলছে,
প্রধানমন্ত্রী একই ব্যক্তি দুইবারের বেশি হতে পারবে না ।
বিএনপি বলছে, পারবেন । ধারাবাহিক দুইবারের বেশি পারবেন না । থেমে থেমে যতবার ইচ্ছা পারবেন ।
#কমিশন বলছে,
রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর ।
বিএনপি বলছে, না, আগের মতোই পাঁচ বছর ।
#কমিশন বলছে,
তত্ত্বাবধায়কের মেয়াদ হবে চার মাস ।
বিএনপি বলছে, না, আগের মতোই তিনমাস ।
#কমিশন বলছে,
তত্ত্বাবধায়কের সময় আগে স্থানীয় সরকারের সব নির্বাচন হবে, তারপর জাতীয় নির্বাচন ।
বিএনপি বলছে, না, আগের মতোই আগে জাতীয়, পরে স্থানীয় নির্বাচন ।
#কমিশন বলছে,
সংসদ নির্বাচন করার বয়স ন্যূনতম বয়স ২১ বছর হলে হবে ।
বিএনপি বলছে, না । আগের মতোই ২৫ বছর থাকবে ।
#কমিশন বলছে,
জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন রাষ্ট্রপতি সাংবিধানিক কমিশনের (এনসিসি) সিদ্ধান্তক্রমে ।
বিএনপি বলেছে, না। সেটা করবে আগের মতোই প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি ।
#কমিশন বলছে,
জরুরি অবস্থার সময় মানুষ আদালতে যেতে পারবে। তাদের কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না ।
বিএনপি বলছে, না, জরুরি অবস্থায় নাগরিকরা তাদের মৌলিক অধিকার হারাবে। এমনকি আদালতে যেতে পারবে না ।
#কমিশন বলছে,
জাতীয় সংসদের মেয়াদ হবে চার বছর।
বিএনপি বলছে, না, আগের মতোই পাঁচ বছরব।
#কমিশন বলছে,
দেশের সবগুলো বিভাগে বিচার বিভাগের হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্ট আসন থাকবে ।
বিএনপি বলছে, না, এটা সংবিধানের সঙ্গে যায় না ।
#কমিশন বলছে,
আপিল বিভাগের বিচারকদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক হবেন প্রধান বিচারপতি ।
বিএনপি বলছে, না, প্রবীণতম তিনজনের একজনকে সরকার পছন্দমতো নিয়োগ দেবে ।
বিএনপি কি সংস্কার চায়? ৩১ দফা প্রস্তাবের সাথে সংস্কার কমিশনে বিএনপির প্রদত্ত প্রস্তাব সাংঘর্ষিক ।
কিন্তু জানি না, বিএনপি তাইলে কী সংস্কার চায় ? সেটা কেমন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top