Breaking News

পুরুষ কেন নারীকে বুঝতে বারবার ব্যর্থ হয়

পুরুষ কেন নারীকে বুঝতে বারবার ব্যর্থ হয় – কার্ল জুঙ্গ।।

( কার্ল জুঙ্গ, আধুনিক মনস্তত্ত্বের জনক, ফ্রয়েডের যোগ্যতম শিষ্য)
✅✅সম্পর্কের শুরুতে সবকিছুই থাকে রঙিন স্বপ্ন । নারী তোমার দিকে তাকায়, কিন্তু তোমাকে নয়, বরং তার কল্পনার তৈরি তোমাকে দেখে। তুমি হয়তো সেই চোখের গভীরে আশার ঝলক বা এক ধরণের আকাঙ্ক্ষার ছায়া দেখতে পাও। তুমি ভাবতে শুরু করো, সে বুঝি তোমাকে চাইছে।
কিন্তু বাস্তবে তুমি তখন শুধুই মাছের বাজারের মাছ। অথবা পেইন্টিং। মহিলা শুধুই যাচাই করছে—তার মনে আঁকা ছবির সাথে মেলানোর জন্য। অথচ সেই চিত্র তুমি নও, কখনো ছিলেও না।
কার্ল জুঙ্গ এমন ভাবেই আমাদের সতর্ক করেছেন। একজন দার্শনিকের গভীর উপলব্ধিতে, একজন মনোবিদের নিখুঁত পর্যবেক্ষণে তিনি মানুষের মনের অন্তঃস্থলে লুকানো এই রহস্য খুঁজে বের করেছিলেন। তিনি দেখলেন, নারীরা real পুরুষদের ভালোবাসে না, বরং তাদের মনের গোপনে তৈরি একটি ফ্যান্টাসি বা কল্পনার পুরুষকে তারা ভালোবাসে।
আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো, বেশিরভাগ নারীই জানেনা যে তারা নিজেরাই প্রতারিত। তারা বিশ্বাস করে যে তারা সত্যিকারের একজনকে নির্বাচন করছে। কিন্তু বাস্তবে তারা নির্বাচন করছে সেই চরিত্রটিকে, যা তারা মনে মনে সৃষ্টি করেছে। তার পুরুষ , তার জীবনের নাটকে শুধু একজন অভিনেতা মাত্র, যার ভূমিকা তারই তৈরি।
যখন তোমার বাস্তব চরিত্র তার স্বপ্নের চিত্রের সাথে মিলতে পারে না, তখনই সে নতুন অভিনেতার খোঁজে নামে। মানে নতুন পুরুষ খুঁজতে নামে। এই চিত্রটিকে জুঙ্গ বলেছিলেন ‘অ্যানিমাস’, নারীর অন্তরের পুরুষ সত্তা। এই অ্যানিমাস যখন নিয়ন্ত্রণহীন, তখন তা পরিণত হয় এক স্বৈরাচারে, যা নারীদেরকে ভুল পথে চালিত করে।
পুরুষরাও এই ফাঁদে পা বাড়ায়। কারণ তারা জানেনা কীভাবে এই নারীকে চিনতে হয়। তারা মনে করে, নারীর আকর্ষণ মানেই, আমন্ত্রণ পত্র। অথচ বাস্তবে তারা শুধু একটি ভূমিকা পালন করছে এমন এক নাটকে, যেটি নারী তার মনে মনে বহু আগেই ঠিক করে রেখেছে।
যখন কল্পনার জগৎ ভেঙে পড়ে, তখন পুরুষরা বিভ্রান্ত ও আহত হয়। যদিও তাদের সত্যিকার কোনো দোষ নেই। ইয়ুং বলেন, এই মায়াজাল থেকে মুক্তির পথ হলো ‘ইন্ডিভিডুয়েশন’, অর্থাৎ নিজেকে সম্পূর্ণভাবে খুঁজে পাওয়া।
ইন্ডিভিজুয়েশন মানে নিজের সত্তাকে অন্যের চাহিদা বা অনুমোদনে নয়, বরং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠা করা। নিজেকে চেনা ও নিজের দুর্বলতাকে মেনে নেওয়া। জুঙ্গ-এর মতে, প্রকৃত পুরুষ নিজের অবচেতনের মুখোমুখি হয়, সে অন্যের কল্পনার পুতুল নয়, বরং নিজের বাস্তবতার স্রষ্টা।
আধুনিক পুরুষের সবচেয়ে বড় দুঃখ হলো নিজের স্বত্বকে হারিয়ে অন্যের ইচ্ছার পুতুল হওয়া। তুমি একে প্রেম, পারস্পরিক সমঝোতা বলতে পারো, কিন্তু ইয়ুং বলছেন, এটি আসলে আত্মপ্রতারণা। কারণ নারীদের প্রকৃত আকর্ষণ সেই পুরুষের প্রতি, যে রহস্যময় ও নিজের পরিচয়ে উজ্জ্বল।
এই সত্যের মুখোমুখি হওয়া নিঃসঙ্গতার মাধ্যমে আসে। নিজের মনের গভীরে যাওয়া, নিজের ভেতরের নারী সত্তা (‘অ্যানিমা’)-কে জানা ও মেনে নেওয়া। জুঙ্গ-এর মতে, এই পথে হাঁটলেই তুমি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবে। এই স্বাধীনতা এমন ভালোবাসার জন্ম দেয়, যা নিঃস্বার্থ ও বাস্তব, যার মধ্যে কোনো কল্পনার মায়াজাল নেই।
এই পথ কঠিন এবং বেশিরভাগ মানুষ মাঝপথে থেমে যায়। কিন্তু তুমি যদি সাহস করে এই পথে শেষ পর্যন্ত হাঁটতে পারো, তাহলে তুমি নিজের জীবনের প্রকৃত রচয়িতা হয়ে উঠবে। কার্ল জুঙ্গ তোমাকে কোনো সরল পথ দেখাননি, বরং দিয়েছেন আত্ম-অনুসন্ধানের এক গভীর চ্যালেঞ্জ।

rxnews24

আমরা বাংলাদেশের অভিজ্ঞ সাংবাদিক, বহু বছরের অভিজ্ঞতা নিয়ে দেশের ও আন্তর্জাতিক সংবাদকে নির্ভুল ও সত্যের সঙ্গে উপস্থাপন করি। রাজনীতি, অর্থনীতি, ও সাংস্কৃতিক বিষয়ে গভীর বিশ্লেষণের মাধ্যমে আমি সর্বদা পাঠকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সঠিক খবর পড়তে আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*